সিলেটে আ.লীগ নেতার হাতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী খুন

সিলেট প্রতিনিধি
১১ জুলাই ২০১৬, ০৪:৩২আপডেট : ১১ জুলাই ২০১৬, ০৪:৩২

সিলেট নগরীর তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি এলাকায় স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে জবাই করে হত্যা করেছেন আওয়ামী লীগের এক নেতা। রবিবার দুপুরে চা বাগান সংলগ্ন নেহার মঞ্জিলে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আব্দুল্লাহ অন্তর (২২) ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।

 নিহত অন্তরের লাশ উদ্ধার করছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা পৌনে ২টায় সিলেট সদর উপজেলার তারাপুর চা বাগানের গোয়াবাড়ি এলাকায় বাসার মালিক ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ সানি বাসার ভাড়াটিয়া অন্তরকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আওয়ামী লীগ নেতা সানির মালিকানাধীন নেহার মঞ্জিলে ভাড়াটিয়া হিসেবে থাকতেন আব্দুল্লাহ। ভাড়া নিয়ে বিরোধের জেরে রবিবার আব্দুল্লাহকে বাসায় ডেকে নিয়ে জবাই করে হত্যা করেন সানি। খবর পেয়ে জালালাবাদ ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

তবে ঘটনাস্থল বিমানবন্দর থানায় হওয়ায় ওই থানার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি বলেও জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম