রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ার ঈদগাহ ময়দানের কাছে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সিলেটে বিএনপি শোক র্যালি করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করে।
র্যালিটি নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালির সামনে ও পেছনে ছিল কড়া পুলিশ পাহাড়া।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদসহ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
র্যালিটি পরিচালনা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহানগর শাখার আহ্বায়ক সালেহ আহমদ খসরু।
/এনএস/







