কুলাউড়ায় ৪২ দিন ধরে নিখোঁজ হাফেজ দুলাল মিয়া

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ০৪:০২আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৪:১৯

নিখোঁজ মৌলভীবাজারের কুলাউড়ায় হাফেজ ক্বারী দুলাল মিয়া (২৫) নামে এক যুবক ৪২ দিন ধরে নিখোঁজ । পরিবারের লোকজন সকল স্থানে তাকে খুঁজে না পেয়ে অবশেষে থানায় সাধারন ডায়েরি করেছেন।
কুলাউড়া থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর গ্রামের মৃত তরমুছ মিয়ার ৫ ছেলের মধ্যে সবার ছোট হাফিজ ক্বারী দুলাল মিয়া কুলাউড়া শহরের হাকালুকি রেস্টুরেন্টের সামনে বসে পান বিড়ি বিক্রি করতো।
রমজানের আগের দিন বাড়ির লোকজনকে জানায়, সে দারুল ক্বেরাত মজিদীয়া ফুলতলী কোরআন প্রশিক্ষণ প্রদানের জন্য মৌলভীবাজারে যাচ্ছে। তার পর থেকে এখনও দুলাল মিয়ার কোনও সন্ধান পাওয়া যায়নি। 

তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। হাফিজ ক্বারী দুলাল মিয়ার বড় ভাই আবুল হোসেন ১৬ জুলাই শনিবার এ ব্যাপারে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৬৭১) করেছেন।

/এইচকে/

আরও পড়ুন জঙ্গিরা এক জায়গায় বেশিদিন থাকে না

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম