শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জুলাই ২০১৬, ১৭:২৪আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:২৪

ট্রেনে কাটা ঢাকা-সিলেট রেল সেকশনের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে গোজারী প্রকাশ তপন (২৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত তপন ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক হরি কুমার রবি দাসের ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক হারুণ অর রশিদ বলেন, শ্রীমঙ্গল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাড়াউড়া চা বাগান এলাকার রেললাইনে লাশ পড়ে থাকতে দেখে চা বাগানের লোকজন জিআরপি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল জিআর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাতে কোনও এক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি তপন মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানান তিনি। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম