শাবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরউদ্দিন আর নেই

শাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২৩:৫৩আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০০:০১

না ফেরার দেশে চলে গেলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ছদরউদ্দিন আহমেদ চৌধুরী (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অধ্যাপক ছদরউদ্দিন আহমদ চৌধুরী

শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরউদ্দিন আহমেদ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত শাবির উপাচার্য ছিলেন। তার মৃত্যুতে শাবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে, শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিনিয়র শিক্ষক ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন। তার বড় মেয়ে নাসেহা চৌধুরী ও ছোট মেয়ে নাইমা চৌধুরী ঢাকায় বসবাস করছেন। আর মেজো মেয়ে ড. নাজিয়া চৌধুরী বর্তমানে শাবির পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর।

পারিবারিক সূত্র আরও জানায়, রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ১১টায় হযরত শাহজালাল (রহ.) দরগাতে ড. ছদরউদ্দিন আহমদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি ১৯৩১ সালে সিলেটের গোপালগঞ্জের ফুলবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে শিক্ষাবিদ, পদার্থ বিজ্ঞানী, ভাষাসৈনিক, গবেষক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মার্স্টাস ডিগ্রি সম্পন্ন করেন। পরে ১৯৬৬ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ‘এক্স-রে ক্রিস্টালোগ্রাফি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বীকৃত জার্নালে তার ৪০টিরও অধিক গবেষণা প্রকাশিত হয়েছে।

/টিএন/

আপ: এইচকে
আরও পড়ুন: চলে গেলেন বগুড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান তারাজুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম