হবিগঞ্জে নির্মাণাধীন একটি কারখানার দেয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রবিবার সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিয়ানগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় দেয়াল নির্মাণের সময় তা ভেঙে মোস্তাফাসহ দুইজনের ওপর পড়ে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মোস্তাফাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে জেএমবির চার নারী সদস্য আটক
/বিটি/








