সিরাজগঞ্জে ৬টি ককটেলসহ জেএমবির চার নারী সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১২:০৭আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৮:৫৩

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সোয়া তিনটায় শহরের মাছুমপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জেএমবির এই সদস্যরা হলো- সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বাদুল্যাপুরের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), এই উপজেলার পরানবাড়িয়ার সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোচাদহ দক্ষিণপাড়ার মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯)।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে মাছুমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা ওই বাড়িতে বসে গোপন বৈঠক করছিল। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, গ্রেনেডসহ বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম ও ৯টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
বিটি/ এপিএইচ/

 আরও পড়ুন:

যে কারণে গুলশান-বনানী থেকে রাজনৈতিক কার্যালয় সরানোর পক্ষে আ. লীগ, বিপক্ষে বিএনপি-জাপা

দুবাই থেকে টাকা আসে: ৫১ নেতাকর্মীর পরিবারে ভাগ করে দেয় হুজি নেতা নাজিমউদ্দিন

সবগুলোতে নিরাপত্তা কড়াকড়ি হলেও ঢিলেঢালা মানারাত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের