ছেলেকে অপহরণের পর বাবার কাছে মুক্তিপণ দাবি

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ২২:৪২আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২২:৪৯

মৌলভীবাজার মৌলভীবাজারের রাজনগরে ছাব্বির আহমদ (২০) নামে এক যুবককে অপহরণ করার পর তার বাবার কাছ থেকে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরনকারীরা। গত শনিবার এ ব্যাপারে রাজনগর থানায় একটি জিডি করা হয়েছে।
রাজনগর থানার ওসি  মো. আব্দুল বাছেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমীরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ছাব্বির গত ২২ জুলাই শুক্রবার সকালে রাজনগর বাজারে ডাক্তার দেখানোর কথা বলে বের হয়। পরে বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখোঁজি করা হয়।কোনও সন্ধান না পাওয়ায় তার বাবা গত শনিবার দুপুরে রাজনগর থানায় সাধারণ ডায়েরি (নং-৯৩১, তারিখ-২৩-৭-১৬) করা হয়।

অপহৃত ছাব্বিরের বাবা আনিছুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাব্বিরের মোবাইল ফোন থেকে তার মোবাইলে একটি ফোন আসে। ফোনে বলা হয় তাকে ৩০ লাখ টাকা রেডি রাখার জন্য। নইলে তার ছেলে লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাছেদ জানান, থানায় জিডি করা হয়েছে। জিডির তদন্ত চলছে। ৩০ লাখ টাকা মুক্তিপণের বিষয়টি সঠিক নয়।ছাব্বিরকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: গৌরীপুরের কারাগার ভবনটি ১১ বছর ধরে পরিত্যক্ত

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম