মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর কুড়ালের কোপে চার সন্তানের জননী নারী চা শ্রমিক স্ত্রী রমনী তাঁতি (৩২) হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করছে থানা পুলিশ।
২৫ জুলাই সোমবার ভোররাতে পুলিশের বিশেষ অভিযানে খুনি হরি কিশোর তাঁতি (৩৮) কে চা বাগান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফকৃত খুনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের মাদ্রাজী টিলার শ্রমিক বস্তির বাসিন্দা।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
/এইচকে/








