সিলেটে মহানগর জামায়াতের সেক্রেটারি ও দুই যুবলীগ কর্মী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ২২:১০আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২২:১১

গ্রেফতারের প্রতীকী ছবি সিলেটে পৃথক অভিযানে মহানগর জামায়াতের সেক্রেটারি ও দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মিছিলের প্রস্তুতিকালে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে গ্রেফতার করা হয়। এছাড়া, সিলেট কারা ফটকে সংঘর্ষের ঘটনায় তজম্মুল আলী ও মেহেদী হাসান রানা নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর জামায়াতের নেতা-কর্মীরা নগরীর সোবহানীঘাট এলাকায় জঙ্গি বিরোধী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে আটক করে।

এছাড়া, কারা ফটকে সংঘর্ষের ঘটনা টিলাগড় ও বালুচর এলাকা থেকে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসি নিয়ে সরকার বিরোধী পোস্টার-লিফলেট ছাপানোর অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা সোহেল আহমদকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি আরো জানান, গত বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিপুর অনুসারী নেতা-কর্মীরা। এ ঘটনায় চার ফটো সাংবাদিক আহত হন। ভাংচুর করা হয় অর্ধ শতাধিক মোটর সাইকেল। এ ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায়ই দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: মীর কাসেম আলী ফের কাশিমপুর কারাগারে

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম