সাড়ে চার ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে একটি মালবাহী ট্রেন শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারের কাছে লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জের স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়ে ছিল।








