আমেরিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইমামের জানাজা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১৭:০৬আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:০৬

হবিগঞ্জে ইমাম আলাউদ্দিন আখঞ্জির জানাজা আমেরিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হবিগঞ্জের ইমাম আলাউদ্দিন আখঞ্জির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ছোট ভাই শহরের চানমিয়া জামে মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন আখঞ্জি।

জানাজার পূর্বে তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন ভাই নাসির উদ্দিন আখঞ্জি। এছাড়া বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা সুন্নী সংগ্রাম সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। সভায় বক্তারা ওবামা সরকারের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ।

জানাজা শেষে লাশবাহী এ্যাম্বুলেন্সে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর লাশ গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার গোছাপাড় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে জেলার চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের গোছাপাড়া  গ্রামের বাসিন্দা ও শহরের চৌধুরী বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আলা উদ্দিন আখঞ্জি আমেরিকায় চলে যান। সেখানে তিনি স্বপরিবারে বসবাস শুরু করেন। ইমামতি করেন স্থানীয় একটি মসজিদে।

গত শনিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউ ইয়র্কের আল ফুরকান জামে মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে তিনিসহ তার এক সহকারী নিহত হন।

আরও পড়ুন:

ব্যর্থতাই যশোরকে সফলতা এনে দিয়েছে

এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম