হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৬, ০৬:৪২আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০৬:৪৩

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নারী হলেন, ঢাকার পল্লবী থানার নুর জাহান (৫৫)।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রস্তমপুর টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো ব (১১- ৮৮৫৫) বাসটি আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হন।

এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ করে দিলে দুর পাল্লার যানবাহন আটকা পড়ে। প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) অজয় দেব জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি