জঙ্গি সন্দেহে আটক ২ শাবি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে র‌্যাব

শাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৬, ০৬:০৯আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১০:৩৬

র‌্যাব জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আকট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অবশেষে ছেড়ে দিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শাবির সহকারী প্রক্টর সামিউল ইসলাম।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে রোকনুজ্জামান রানাকে এবং গভীর রাতে মেহেদী হাসান তুহিনকে প্রাথমিক জিঙ্গাসাবাদের পর কোনও জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।
দুই শাবি শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার সন্ধ্যায় পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ সেশনের রোকনুজ্জামান রানাকে তপোবন থেকে এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ সেশনের মেহেদী হাসান তুহিনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।
এর আগে একই অভিযোগে ১৮ জুলাই, ২ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জন, ৩ আগস্ট ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে এবং ১৮ আগস্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ ও র‌্যাব।

/এইচকে

পড়ুন: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাবি শিক্ষার্থী আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী