হবিগঞ্জে চার শিশু হত্যা মামলার চার্জগঠন ১ সেপ্টেম্বর

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৬:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৬:৩৫

হবিগঞ্জে চার শিশু হত্যা হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার চার্জ গঠনের তারিখ আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। রবিবার ধার্য তারিখে কারাগারে থাকা আসামিদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। বিকালে শুনানি শেষে বিচারক মাফরোজা পারভীন ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন। একইসঙ্গে মামলার আসামি আরজুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম মোল্লা মাসুম জানান, আদালতে আসামিদের হাজিরা শেষে আরজু মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে আগামী ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

উল্লেখ্য, জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলে রুবেল ও জুয়েলসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া ঘটনার অন্যতম আসামি বাচ্চু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

আরও পড়ুন- 

৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী




ত্রিশালের জেএমবি সদস্যই খোঁজ দিয়েছিল জঙ্গি তামিম চৌধুরীর

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম