১১০টি চকলেট বোমাসহ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জের মধ্যম রাজনগর স্টার কিন্ডারগার্টেন থেকে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ফয়জুর রহমান ওই কিন্ডারগার্টেনে বসে হরতালে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ফয়জুর রহমানকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়। তার কাছ থেকে ১১০টি চকলেট বোমা, সরকার বিরোধী এক হাজার লিফলেট ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন:
হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল
/বিটি/








