প্রধান বিচারপতি ও কারা আইজির মৌলভীবাজারের বাড়িতে বাড়তি নিরাপত্তা

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৯

মৌলভীবাজার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও কারা আইজির বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের মৌলভীবাজারের গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সেখানে যৌথবাহিনীর টহলও জোরদার করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর উপলক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার পর থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তিলকপুর গ্রামে ও শমশেরনগর সিংরাউলী গ্রামে কারা আইজি প্রিজন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের বাড়িতে পুলিশের বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।

মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মাদ শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, বরাবরের মতো জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তায় নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর তল্লাশি চলছে। পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে।
/এমডিপি/এবি/

আরও পড়ুন

মীর কাসেমের ফাঁসির নির্বাহী আদেশ কাশিমপুর কারাগারে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের