রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে আরেকটি মামলা

সিলেট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৯

রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি  রাগীব আলী এবং ওই পত্রিকার সম্পাদক তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জনস্বার্থে এ মামলাটি (১১১০/২০১৬) দায়ের করেন।
আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আসামি রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে ৪১৭ ধারায় অভিযোগটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
সমন জারির বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, রাগীব আলী ও আবদুল হাইকে মামলার পরবর্তী তারিখ আগামী ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,  তারাপুর চা-বাগান দখল ও আত্মসাৎ মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে গুরুত্ব দিয়ে প্রকাশিত হলেও রাগীব ও আব্দুল হাইয়ের মালিকানাধীন পত্রিকায় কোনও সংবাদ প্রকাশিত হয়নি। এতে করে সিলেটের ডাক-এর পাঠকরা বঞ্চিত হয়েছেন।

১০ আগস্ট সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তারাপুর চা-বাগান দখল ও প্রতারণামূলকভাবে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রাগীব আলী ও আবদুল হাইসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই দিন সন্ধ্যায় রাগীব আলী তার ছেলেকে নিয়ে দেশ ত্যাগ করেন। তিনি ভারতের করিমগঞ্জে অবস্থান করছেন বলে জানা গেছে। আদালতে ওই দুটি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ১৯ সেপ্টেম্বর ধার্য রয়েছে।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন: ফুটবল তারকা তাসলিমার বাবাকে মারধর: দু’দিনেও গ্রেফতার হয়নি জোবেদ আলী 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম