হবিগঞ্জে এটিএম বুথ থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৭

হবিগঞ্জ হবিগঞ্জ শহরের পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।তার নাম আব্দুল হক (৪৮)।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পূবালী ব্যাংক চৌধুরী বাজার শাখার এটিএম বুথের পেছনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

আব্দুল হক শহরের পৌর এলাকার উমেদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়,দুপুরে পূবালী ব্যাংকের চৌধুরী বাজার শাখার এটিএম বুথের পেছনে স্থানীয় লোকজন আব্দুল হকের লাশ দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিম জানান,আব্দুল হক সকাল ৭টার দিকে বাড়ি থেকে এটিএম বুথের ডিউটি করার জন্য চলে আসেন।

তিনি আরও জানান,সিসিটিভির ফুটেজ দেখার পর জানা যাবে আব্দুল হক কিভাবে মারা গেছেন। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান,লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না এটি হত্যা না অন্য কিছু।

আরও পড়ুন চট্টগ্রামে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম