সুনামগঞ্জে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি আহত ,গুলিবিদ্ধ ১

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:২১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:২২

সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।এসময় রফিকুল (৩৫)নামে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলার মাছিমপুরে এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য নায়েক সুবেদার হাবিবুর রহমানের নাম জানা গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।  
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দুই চোরাকারবারীকে আটক করে নিয়ে আসার সময় বিজিবি সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীরা। এর পাল্টা জবাবে বিজিবি সদস্যরা ৬ রাউন্ড গুলি ছোড়লে রফিকুল গুলিবিদ্ধ হয়। এসময় দুই বিজিবি সদস্যও আহত হন। পরবর্তীতে রফিকুলকে ৭২ বোতল ভারতীয় মদসহ আটক করা হলেও অন্য চোরাকারবারী পালিয়ে যায়।
আটক রফিকুলের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন আহমেদ।

/এমডিপি/আপ-এইচকে/

পড়ুন: জয়পুরহাটে চামড়ার বাজারে ধস

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান