মৌলভীবাজারের বড়লেখায় শ্বাধরোধ করে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। তার নাম মায়ারুন নেছা (৬০)। পুলিশের ধারণা,পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার নিজবাহদুরপুর ইউনিয়নের চাঁনগাও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে উপজেলায় নিজবাহদুরপুর ইউনিয়নে মায়ারুন নেছার বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে ৭ থেকে ৮ জন ডাকাত। এসময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। এসময় মায়ারুন নেছাকে হাত ও মুখে টেপে দিয়ে বেঁধে রাখলে শ্বাসরোধ রুদ্ধ হয়ে তিনি মারা যান।
বড়লেখা থানার (ওসি) শহিদুর রহমান জানান, ঘটনাস্থলে ডাকাতির কোনও আলমত পাওয়া যায়নি। প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে,মায়ারুন নেছাকে তার ছেলের বউ হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।
তিনি আরও জানান,তদন্ত চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
/এমডিপি/








