কিবরিয়া হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলা সিলেটে স্থানান্তর

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৩

কিবরিয়া হত্যা মামলা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলাটি হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি স্থানান্তর করা হয়।

হবিগঞ্জের পাবলিক প্রসিকিটর সিরাজুল হক চৌধুরী জানান, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিস্ফোরক আইনে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ। বৃহস্পতিবার বিকালে পুলিশের কঠোর প্রহরায় মামলার যাবতীয় কাগজপত্র সিলেটে পাঠানো হয়। আগামী ২৫ সেপ্টেম্বর মামলার নির্ধারিত তারিখে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর বিচার কার্যক্রম শুরু হবে।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, মামলাটি স্থানান্তরের আদেশ হওয়ায় নথিপত্র সিলেটে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। হত্যা মামলাটি বর্তমানে সিলেটে বিচারাধীন আছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম