মৌলভীবাজারে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪২

মৌলভীবাজারে ১৪৪ ধারা জারি মৌলভীবাজারে জাতীয় যুব সংহতির সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাত সাড়ে ১১টায় অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রসহ জেলায় এ নির্দেশ জারি করেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোর্টের নির্দেশে পৌরজনমিলন কেন্দ্রসহ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

দলীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার পূর্ব নির্ধারিত সম্মেলন ছিল। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।  এ নিয়ে কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিরুর ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌর জনমিলন কেন্দ্রসহ জেলার কোথায়ও যাতে জাতীয় যুব সংহতির ব্যানারে কোনও প্রোগ্রাম না হয় এ জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ সদর থানার ওসিকে এ নির্দেশ দেন।

জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব বদরুল হাসান জোসেফ বলেন, ‘যে কোনও মূল্যে আজকের সম্মেলন বাস্তবায়ন করা হবে। কোন ষড়যন্ত্র আমাদের দমিয়ে রাখতে পারবেনা।’ 

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম