সিলেটে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫২

শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে সিলেটে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গত একমাসে এসব গাড়ি সিলেট ও মৌলভীবাজার এলাকা থেকে জব্দ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। কারনেট সুবিধার অপব্যবহার করে তিনটি গাড়িতে প্রায় আট কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছেন এসব গাড়ির মালিকেরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সিলেটে-জব্দ-তিন-গাড়ি

সোমবার দুপুরে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে এক সংবাদ সম্মেলনে মইনুল খান বলেন, ‘কারনেট সুবিধার আওতায় প্রবাসী বাংলাদেশি ও পর্যটকদের গাড়ি আনার সুযোগ রয়েছে। এ সুবিধা নিয়ে অনেকে নামি-দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি আমদানি করে সেই গাড়ি অন্যের কাছে বিক্রি করে দেন, যা সম্পূর্ণ বেআইনি।’

মইনুল খান জানান, গত ২২ সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদ পেয়ে মৌলভীবাজারের শাহ মোস্তফা মোটরস নামের একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে মিতসুবিশি ব্র্যান্ডের ২৯৭২ সিসির কালো রংয়ের একটি জিপ গাড়ি জব্দ করেন। ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিআরটিএ থেকে এ গাড়ির রেজিস্ট্রেশন করা হয়।

তিনি জানান, এর আগে গত ৫ সেপ্টেম্বর একই জেলার পতন গ্রামে অভিযান চালিয়ে নিশান ৩০০ জেড এক্স ব্র্যান্ডের মেরুন রংয়ের জব্দ আটক করা হয়। এ ছাড়া গত ২ সেপ্টেম্বর সিলেটের সুবিদবাজার এলাকার ১২৮ লন্ডনি রোডে অভিযান চালিয়ে জাগুয়ার এস টাইপ ব্র্যান্ডের আরেকটি গাড়ি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

তিনটি গাড়ি সিলেটের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। শুল্ক ফাঁকি দেওয়া গাড়ির বিরুদ্ধে সিলেটে পরিচালিত অভিযানে এ পর্যন্ত সাতটি গাড়ি জব্দ করা হয়েছে। 

শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মইনুল খান বলেন, ‘গাড়ির মালিকরা চাইলে শুল্ক দিয়ে এসব গাড়ি ফিরিয়ে নিতে পারবেন।’ 

/জেইউ/এবি/আপ-এইচকে/

 পড়ুন: শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের