সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৯

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বগি দুটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার মোয়াজ্জুল হোসেন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচুত্য বগি দুটি উদ্ধারের পর পুনরায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা যায়, আজ  সকাল ৭টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেল স্টেশনের কাছে সিলেট থেকে আখাউড়াগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ টেন এসে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধার করে। এরপর বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক