হবিগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫





হবিগঞ্জ হবিগঞ্জ শহরে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাসার লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ইনাতাবাদ এলাকার লন্ডন প্রবাসী হারুনুর রশিদের বাসায় শুক্রবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই সময়ে পার্শ্ববর্তী মালয়েশিয়া প্রবাসী সৈয়দ ইমরান হোসেনের বাসায় একদল মুখোশধারী ডাকাত দরজা ভেঙে প্রবেশ করে বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা বাসায় তছনছ করে নগদ ৫০ হাজার টাকা,১০ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সকালের ডাকাতির খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সৈয়দ ইমরান হোসেনের স্ত্রী জাকিয়া হোসেন আফসানা জানান, ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাসায় প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, শহরে এ ধরনের ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমাদের ভাবিয়ে তুলেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াসিনুল হক জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম