পারাবত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ১১:২৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৮:৪০

পারাবত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া রেলস্টেশনে পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামার সময় ১৫ যাত্রী আহত হয়েছে। এদিকে ট্রেনটি থামানোর সময় তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় দিনভর সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে সিলেটগামী ট্রেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

পারাবত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌছানোর পর হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় তাৎক্ষনিক ট্রেনটি থামানোর সময় বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পরে তাড়াহুড়া করে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য দুপুর ২টার দিকে আখাউড়া থেকে উদ্ধাকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্ট্রেশন ম্যানেজার আবু সাঈদ জানান, উদ্ধার কাজ চলছে। তবে কখন উদ্ধার কাজ শেষে হবে তা বলা সম্ভব হচ্ছে না। ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

/বিটি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম