১১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ২৩:৫৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২৩:৫৮

বাংলাদেশ রেলওয়ে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সিলেট-আখাউড়া রেলপথে নোয়াপাড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ২০ যাত্রী আহত হয়েছেন। সকাল ১০টার দিকে পারবত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।
নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধার করতে ঢাকা, আখাউড়া ও কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ শেষ হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) কর্মকর্তা রুহুল আখতার খান ও ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পূর্ত) কর্মকর্তা রুহুল আমীন জানান, ঘটনার পর শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ট্রেনের ইঞ্জিন পুরোপুরি পুড়ে গিয়ে ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরুপনে কমিটি গঠন করা হচ্ছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম