‘নার্গিসের পরিবারের পাশে থাকবে শাবিপ্রবি প্রশাসন’

শাবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৮:৪৭

খাদিজা আক্তার নার্গিস
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া বলেছেন, ‘শাবিপ্রবি প্রশাসন এমসি কলেজ ক্যাম্পাসে নৃশংসতার ঘটনায় আহত খাদিজা আক্তার নার্গিসের পরিবারের পাশে আছে এবং থাকবে।’ শনিবার সন্ধ্যায় প্রশাসনের লোকজন নিয়ে খাদিজার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে গিয়ে এ আশ্বাস দেন ভিসি। 

ভিসি আমিনুল হক ভূইয়া বলেন, ‘ঘাতক বদরুল আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে কিন্তু কোনও অপকর্মে বিশ্ববিদ্যালয় কারও সঙ্গে থাকবে না। ইতিমধ্যেই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’ নৃশংস এ ঘটনার সুষ্ঠু বিচার পেতে শাবিপ্রবি প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলেও খাদিজার পরিবারকে আশ্বস্ত করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. আমিনা পারভীন, প্রফেসর আখতারুল ইসলাম, প্রফেসর জহির বিন আলম, সহকারি প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম, আবু হেনা পহিল, ড. মুনশী নাছের আফজাল ও সহকারী প্রশাসনিক (নিরাপত্তা) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) এমসি কলেজ ক্যাম্পাসে শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম  সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অর্থনীতি সমিতি তাকে সাময়িক বহিষ্কার করেছে।

আরও পড়ুন:
নার্গিসের অবস্থা আরেকটু ভালো

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ