১০ টাকার চাল: কার্ডের বিনিময়ে টাকা নিচ্ছেন আ.লীগ নেতা!

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৬:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:২৩

মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১০ টাকা কেজিতে চাল কেনার কার্ড দেওয়ার বিনিময়ে হতদরিদ্রদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৮ অক্টোবর থেকে জুড়ীতে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচ হাজার হতদরিদ্র পরিবার এ সহায়তা পাবে। প্রতিটি ইউনিয়নে নির্ধারিত ডিলারের কাছ থেকে চাল কেনা যাবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এ কর্মসূচি চালু থাকবে।

জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের বাসিন্দা ছালেক মিয়া, মদরিছ আলী, সাফিয়া খাতুনসহ আরও চার-পাঁচজন অভিযোগ করেন, কার্ড তৈরিতে খরচের কথা বলে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান ওরফে বজলু মেম্বার তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন। একই কথা বলে ওই এলাকার আফিয়া বেগম নামের এক নারীর কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন ওই ইউপি সদস্য। ফজলুর রহমান জায়ফরনগর ইউনিয়নের হতদরিদ্রদের বাছাই তালিকা কমিটির সদস্য ও আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

চাল বিতরণ কার্যক্রম দেখতে আসা আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবদুস সালাম ও আবদুল কাদির ক্ষোভের সঙ্গে বলেন, টাকা নেওয়ার ব্যাপারে তাদের কাছেও বেশ কয়েকজন হতদরিদ্র অভিযোগ করেছেন। এতে সরকারের উদ্যোগ ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন তারাও।

তবে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ‘এসব মিথ্যা কথা। আমি কারও কাছ থেকে টাকা পয়সা নেইনি।’

জায়ফরনগর ইউপির চেয়ারম্যান মাছুম রেজা বলেন, ‘কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার ব্যাপারে অভিযোগ পাওয়ার পর আমি বজলু মেম্বারকে ডেকে আনি। তিনি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন। তাকে দ্রুত লোকজনের টাকা ফেরত দিতে বলেছি।’

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হতদরিদ্র বাছাই তালিকা করার উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, ‘কার্ড দেওয়ার সময় টাকা নেওয়ার কোনও নিয়ম নেই। গরিব মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা মোটেই সমীচীন হয়নি।’

আরও পড়ুন- 

মিলারদের কারসাজিতে মোটা চালের কেজি ৪০ টাকা

নারী জেএমবি: কেউ স্বামীর প্ররোচনায়- কেউবা নিজেই

/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের