রাস্তার সরকারি ইট তুলে নিলেন ইউপি সদস্য

মৌলভীবাজার প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ২২:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২২:৫৩

মৌলভীবাজার সরকারি প্রকল্পের মাধ্যমে বিছানো ইট ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত এক সদস্য তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি রাস্তার।
তবে স্থানীয় এলজিইডি কর্মকর্তা রাকিব উদ্দিন ইতোমধ্যে ওই ইটগুলো জব্দ করেছেন। বৃহস্পতিবার তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
পাবই গ্রামের কামরুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার কমপক্ষে অর্ধেক অর্থাৎ ২ শতাধিক ফুটের বেশি জায়গার ইট তুলে নিয়েছেন তাহির আলী মেম্বার। ইটগুলো তুলে নিয়ে তিনি নিজ বাড়িতে কংক্রিট বানিয়েছেন। একই কথা জানালেন ওই গ্রামের আব্দুল কুদ্দুস, রিতা বেগম আব্দুল আলিম।
এলজিইডি কর্মকর্তা রাকিব উদ্দিন জানান, ‘চার-পাঁচ বছর আগে হাজীপুরের পরিরজাঙ্গাল-রাজনপুর কাঁচা রাস্তার প্রায় ৫০০ ফুট জায়গায় ইট বিছানো হয়। এলজিইডির উদ্যোগে চলতি ২০১৬-১৭ অর্থবছরে ওই রাস্তার ৯০০ মিটার জায়গা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় হাজীপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তাহির আলী সম্প্রতি রাস্তার একাংশের প্রায় ২০০ ফুট জায়গা থেকে ইট তুলে নেন।’
এ বিষয়য়ে হাজীপুর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তাহির বলেন, ‘আমি অন্য একটি কাঁচা রাস্তায় বিছানোর জন্য ইটগুলো তুলে নিয়েছি।’

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম