হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ০২:০৭আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০২:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হবিগঞ্জে ইউপি নির্বাচনী বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে লাখাই উপজেলার কামড়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ইউপি নির্বাচনে লাখাই উপজেলার করাব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে বিজয়ী হন ভিংরাজ মিয়া। নির্বাচনী ফলাফলের পরপরই পরাজিত মেম্বার প্রার্থী রেজাউল করিমের লোকদের সঙ্গে নির্বাচনী বিরোধের জেরে ভিংরাজ মিয়ার লোকদের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনাটি নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এর জের ধরে আজ  শুক্রবার বিকেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান