সুযোগ পেয়েও টাকার অভাবে ঢাবিতে ভর্তি হতে পারছেন না ধরম

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ১০:৩২আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১০:৩৭

ধরম রবিদাস

ধরম রবিদাসের বাবা ও মা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশের নগর চা-বাগানের শ্রমিক। ধরমের মা-বাবার দৈনিক আয় ১৭০ টাকা। তিন ভাই, দুই বোনের মধ্যে ধরম সবার ছোট। ধরম এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এসএসসির পর থেকে টিউশনি করে পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন ধরম। ২০১৪ সালে শমশেরনগর এএটিএম উচ্চবিদ্যালয় থেকে ধরম রবিদাস জিপিএ-৩.৫৬ পেয়ে উত্তীর্ণ হন। স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ভর্তি হন। সেখান থেকে চলতি বছর জিপিএ ৩.৬৭ পেয়ে পাস করেছেন। তুলনামূলক কম জিপিএ নিয়েও এবার ভর্তি পরীক্ষায় তিনি ‘খ’ ইউনিটে ৩৭৮৭তম স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে দলিত ও হরিজন কোটায় ভর্তির সুযোগ রয়েছে।

ধরম রবিদাস বলেন, ‘নিজের ইচ্ছাশক্তি ও চেষ্টায় পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ থেকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। ভর্তি হতে প্রায় ১৭ হাজার টাকা লাগবে। এত টাকা দেওয়ার ক্ষমতা আমার পরিবারের নেই।’ তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে ভালো চাকরি করে তিনি দরিদ্র মা-বাবার মুখে হাসি ফোটাতে চান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক