হবিগঞ্জে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১২:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১২:৫১

হবিগঞ্জে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হবিগঞ্জের মাধবপুরে রবিবার দুটি মন্দিরে হামলা ও ভাঙচুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মাধবপুর থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এর আগে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুরের এক যুবক ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে মাধবপুর বাজারে ও স্থানীয় বুল্লা এলাকার দুটি মন্দিরে হামলা ও ভাঙচুর করে কতিপয় যুবকরা। ওইদিন রাতেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় এমপি মাহবুব আলীসহ আওয়ামী লীগের নেতারা। এসময় এমপি মাহবুব আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলেও জানিয়েছেন ওসি মোক্তাদির আলম।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম