মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৪:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:৩৪

মৌলভীবাজারে দুর্ঘটনা মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামের দুই ভাই আজাদ মিয়া (৩৮) ও আলম মিয়া (২৬) এবং অটোরিকশাচালক জুড়ী উপজেলার শাহীন মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল প্রাইভেট কারটি। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল এলাকায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাচালক ও চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই ভাই আজাদ মিয়া ও আলম মিয়া মারা যান। আর অটোরিকশাচালক শাহীন মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত দুজন রাজনগর উপজেলার গয়ঘর গ্রামের কয়েস মিয়া (৩৫) ও প্রেমনগর গ্রামের আবদুল আলীকে (৩০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাইভেট কার ও অটোরিকশা আটক করা হয়েছে। লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

আরও পড়ুন-

আহলে সুন্নাতকে প্রতিবাদ সভার অনুমতি দিয়ে মাঠে ছিল না প্রশাসন!

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম