হবিগঞ্জ জেলা কারাগারে আসামির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ১৩:১৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৩:১৭

হবিগঞ্জ জেলা কারাগারে আসামির মৃত্যু হবিগঞ্জ জেলা কারাগারে ফারুকক মিয়া (৪০) নামে এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফারুক মিয়ার বাড়ি জেলার বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে।

কারাগার সূত্রে জানা যায়, সোমবার সকালে জেল হাজতে থাকা আসামি ফারুক মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে করারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ফারুকের কি হয়েছে সে বিষয়ে কোনও কিছু জানাতে অপরাগতা প্রকাশ করে কারারক্ষী পুলিশ।  

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন জানান, ফারুককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। যে কারণে তাকে কোনও ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বিষয়টি আমি শুনেছি তবে কারাকর্তৃপক্ষ থানাকে বিষয়টি অবগত করেনি।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার শওকত হোসেন জানান, ফারুক মিয়া মাদক মামলার আসামি। সম্প্রতি সে কারাগারে আসে।  ধারণা করা হচ্ছে, স্টোক করে মারা গেছেন ফারুক।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম