সিলেটে যুবক হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ২২:৩২আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২২:৩৭

সিলেট সিলেটের দলদলি চা বাগানে জাহাঙ্গীর আলম (১৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করে লাশ গুম করার চেষ্টার মামলার রায়ে একজনকে ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ নভেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শরিফ উদ্দিন (৩৫) সিলেট নগরের কলবাখানি এলাকার বাসিন্দা। এছাড়াও এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সাতজন হলেন-সিলেট নগরের খাসদবির এলাকার বাসিন্দা ইকবাল মিয়া, গুলজার, গোয়াইপাড়ার কালাম মিয়া, রাজ্জাক, নয়ন ওরফে রিপন, জলিল মিয়া ও হাসান মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১ অক্টোবর গোয়াইপাড়ার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী দলদলি চা বাগানে নিয়ে যায় আসামিরা। পরে জাহাঙ্গীরের গলাকেটে লাশ গুম করার চেষ্টা করেন আসামিরা। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই সিলেট কোতোয়ালী থানায় ফরিদ মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশের উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ আটজনকে অভিযুক্ত করে ২০০৫ সালের ৩১ জানুয়ারি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার মোট ৩১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্টপক্ষে পিপি অ্যাডভোকেট মফুর আলী ও আসামিপক্ষে অ্যাডভোকেট আয়শা বেগম সেলি মামলাটি পরিচালনা করেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম