নার্গিস হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র গ্রহণ

সিলেট প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ১১:৫৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১১:৫৮

খাদিজা আক্তার নার্গিস সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টার মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর)সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে সরাবন তহুরার আদালত অভিযোগপত্র গ্রহণ করে আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেন।

এর আগে গত (৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহা. হারুন অর রশিদ একমাত্র আসামি বদরুল আলমকে অভিযুক্ত করে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে  এ চার্জশিট দাখিল করেন। ওইদিন বিচারক চার্জশিটটি অগ্রবর্তী করার পর মঙ্গলবার (১৫ নভেম্বর) মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ জানান, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে ৩২৪, গুরুতর জখমের কারণে ৩২৬ এবং হত্যার উদ্দেশ্যে মারার জন্য ৩০৭ ধারা চার্জশিটে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, ১৫১ পৃষ্টার ডকেটে ও ৮ পৃষ্টার চার্জশিটের সঙ্গে অন্য আলামতের বিবরণসহ (সাব-অর্ডিনেট পেপার) সংযুক্ত করা হয়েছে। সাক্ষী হিসেবে ভিকটিম খাদিজা আক্তার নার্গিস, মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুসসহ ৩৬ জনের নাম রাখা হয়।

সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ বাংলা টিব্রিউন’কে সত্যতা নিশ্চিত করে জানান, ‘আদালত আজ (১৫ নভেম্বর)  অভিযোগপত্র গ্রহণ করে আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেন।’

আরও পড়ুন- 

‘হাবু ধান’ বিঘায় ৩৫ মণ

সুন্দরবনে ‘জলে দস্যু, ডাঙায়ও দস্যু’, অসহায় বনজীবীরা

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম