সিলেটে বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দল

সিলেট প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ২২:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২২:৩৩

সিলেট বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করতে আসা বিএসএফের ১৯ সদস্যের একটি প্রতিনিধি বর্তমানে সিলেটে অবস্থান করছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তামাবিল সীমান্ত দিয়ে প্রতিনিধি দলের সদস্যরা সিলেটে এসে পৌঁছান। তারা বর্তমানে নগরীর হোটেল রোজভিউতে অবস্থান করছেন। আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় একটি কনফারেন্স শেষে দুপুরে বিমানযোগে ঢাকায় পৌঁছাবে ওই প্রতিনিধি দল।

ঢাকায় বৈঠক শেষ করে ১৮ নভেম্বর আবার সিলেট হয়ে ভারতের উদ্দেশে রওনা দেবেন বিএসএফের প্রতিনিধি দল। তবে ওইদিন আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে সিলেটে। এ তথ্য জানিয়েছেন ৪১ বিজিবির সিও কর্ণেল শাহ আলম।
বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মেঘালয় ফ্রন্টইয়ারের আইজি পিকে দুবে এবং বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সরাইল রিজিওনের কমাণ্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মাশরুর উল্ল্যাহ।
৪১ বিজিবির সিও কর্নেল শাহ আলম বাংলা ট্রিবিউন’কে জানান, মঙ্গলবার দুপুরে বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দল তামাবিল হয়ে সিলেট আসেন। আগামীকাল বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হোটেল রোজভিউতে কনফারেন্স শেষ করে দুপুরে ঢাকায় যাবেন তারা। সেখানে বিভিন্ন অনুষ্ঠান শেষ করে ১৮ তারিখ আবার সিলেট এসে কনফারেন্স করে ভারত যাবে প্রতিনিধি দলটি। এসময় সবাইকে জানানো হবে বলে তিনি জানান।
/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম