প্রধানমন্ত্রীর সিলেট সফরে ছয় স্তরের নিরাপত্তা

সিলেট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৫:২৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৫:২৪

সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর সিলেট যাচ্ছেন। তার এই আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিলেটের আইনশৃঙ্খলা বাহিনী। ২২ নভেম্বর থেকেই সিলেটে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করে তুলতে এখন থেকেই ব্যস্ততা শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রীর এই উপলক্ষে বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে র‌্যাব, বিজিবি, পুলিশ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ  উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগের নেতারা। এছাড়াও সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর ও দক্ষিণের উপ কমিশনারসহ ৬টি থানার ওসি ও সহকারী পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।

এদিকে সিলেটের জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও সিলেট নগরের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভাকে সফল করে তুলতে দলীয় নেতাকর্মীরাও দফায় দফায় বৈঠক করছেন।

প্রধানমন্ত্রীর সফর সূচি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমানে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। সেখান থেকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতে যাবেন। তিনি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিনি শহরতলীর লাক্কাতুড়ায় নির্মিত সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র এবং মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউট উদ্বোধন করবেন।

আরও পড়ুন- 


শৃঙ্খলা না মানলে দলে থাকার দরকার নেই: ওবায়দুল কাদের

/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম