নাসিরনগরের ঘটনা দলীয় কোন্দলের কারণে কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৬, ১৩:১১আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৩:১১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ফটো) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনা দলীয় কোন্দলে হয়েছে কিনা তা আমি জানি না। তবে এ ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে। আমরা সে আভাস পেয়েছি।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আপনি নাসিরনগরে গিয়েছেন। সেখানে আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের আভাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় কোন্দলের কারণে হয়েছে কিনা তা জানি না। তবে কারও ইন্ধনে এ কাজটি করা হয়েছে বলে আমরা আভাস পেয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাসিরনগরের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত টিম কাজ করছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর সবকিছু জাতির কাছে পরিষ্কার হবে।’

তিনি আরও বলেন, ‘যে দোকান থেকে ফেসবুকে ধর্ম অবমাননার ছবি পোস্ট করা হয়েছিল সেই দোকান মালিককে আমরা খুঁজছি, তাকে আমরা ধরার চেষ্টা করছি। তাকে পেলেও পরিষ্কার হবে কে বা কি উদ্দেশ্যে এ কাজটি করেছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিজয় দিবস পালনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগরের প্যারেড গ্রাউন্ডের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এ দিন উপলক্ষে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই। গোয়েন্দারা আমাদের সে ধরনের কোনও আভাস দেয়নি। তারপরও আইন-শৃঙ্খলাবাহিনী এসব স্থানসহ জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের নিরাপত্তা বিধানে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘সূর্যোদয়ের মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করতে আমাদের কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অনুষ্ঠান চলবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান শেষ করলে ভালো হয়। আমরা সবাইকে সেই নির্দেশনা দেব।

সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলে সাত দিন আগে প্রশাসনকে জানাতে হবে এবং তোরণ নির্মাণ করতে চাইলে সেটি দৃশ্যমান হতে হবে, যাতে কোনও বাধা সৃষ্টি না হয় বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘রাজধানীর বাইরে ডিসি ও এসপিকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের