অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সিলেট সফর দিয়েই আগামী নির্বাচনের প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ।’ এসময় জ্বালালি তেলের দামের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জ্বালানি তেলের দাম কমতে পারে।’
রবিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম আরেক দফা কমানো ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। এ মাসেই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে।’
এর আগে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলের সার্বিক প্রস্ততি ঘুরে দেখেন অর্থমন্ত্রী।
/এমডিপি/








