রাগীব আলীর জামিন নামঞ্জুর

সিলেট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১৯:২২আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৯:২৫

সিলেটের শিল্পপতি রাগীব আলী শিল্পপতি রাগীব আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারিক উম্মে সরাবন তহুরা তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রাগীব আলী ভারতের করিমগঞ্জের ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে গিয়ে গ্রেফতার হন। পরে ভারতের করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপ রঞ্জন কর বিষয়টি বাংলাদেশের পুলিশকে অবহিত করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সিলেট জেলা পুলিশের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজারের শেওলা-সুতারকান্দি শুল্ক স্থল বন্দর দিয়ে রাগীব আলকে দেশে নিয়ে আসে।

রাগিব আলীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে জানান, ‘শিল্পপতি রাগীব আলী অসুস্থ। আমরা তার জামিনের জন্য আদলতে আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম