হবিগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ০১:১৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ০১:২০

হবিগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশতাধিক হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জলমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত উপজেলার রহমতপুর গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টেটাবিদ্ধ হয়ে আহত চারজন হলেন, শাহিদ মিয়া (৪০),মহিবুর রহমান (২৫), কাইয়ুম মিয়া (৩০)ও জুবেল মিয়া (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বানিয়াচং উপজেলার রহমপুর গ্রামের মস্তু মিয়ার সঙ্গে জলমহাল নিয়ে একই গ্রামের বর্তমান মেম্বার আলী রহমানের বিরোধ চলে আসছে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নারী ও শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি অমূল্য কুমার চৌধুরী।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান