সিলেটে শিক্ষার্থী মিসবাহ খুনের দায় স্বীকার করে জবানবন্দি

সিলেট প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ০২:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০২:২০

সিলেটে শিক্ষার্থী মিসবাহ খুনের দায় স্বীকার করে জবানবন্দি সিলেটে শিক্ষার্থী মিসবাহ উদ্দিন খুনের ঘটনায় গ্রেফতার মামলার প্রধান আসামি কবির আহমদ দায় স্বীকার করে আদলতে জবানবন্দি দিয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দীকি এ জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, কয়েক মাস আগে পূর্ব বিরোধের জের ধরে নিহত মিসবাহ উদ্দিন তার বন্ধুদের নিয়ে কবীরের ওপর হামলা চালায়। এ হামলার পাল্টা জবাবে কবির তার বন্ধু মিসবাহর উপর হামলার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টায় নগরের জিন্দাবাজারে জিমনেশিয়াম থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কবিরসহ তার ৬ বন্ধুরা মিলে মিসবাহর উপর হামলা চালায়। এসময় কবির তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়েই গলায় প্রথম আঘাত করে বলে আদালতকে জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়াজ জানান, আদালতে মিসবাহ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে কবির। এমনকি আদালতে এ ঘটনার সঙ্গে জড়িত আরও ৫জনের নামও উল্লেখ করে। পুলিশ তাদের গ্রেফতার করার জন্য ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম