দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ২০:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২০:২৮

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দেবিদ্বার পৌর এলাকার বিজলীপাঞ্জার ও বড়আলমপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামে রাইসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রঙমিস্ত্রি অলি উল্লাহর একমাত্র মেয়ে। স্থানীয় বিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল রাইসা।

মৃত রাইসার চাচা মো. ফারুক মিয়া জানান, রাইসা অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। তার অন্যরা সবাই বাড়ি ফিরলেও সে ফেরেনি। পরে প্রতিবেশী রফিকুল ইসলাম ভূঁইয়া পুকুর পাশ দিয়ে যাওয়ার পথে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন বিকাল সাড়ে ৪টায় উপজেলার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে শিশু সালমাকে (১৮ মাস) রেখে পুকুরে গোসল করতে যান মা। সে সময় শিশু সালমা অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। মা ফিরে এসে দেখেন সে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ওই পুকুরের পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। তাকে বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিশু সালমা বড়আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের মেয়ে।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া সন্ধ্যায় বলেন, ‘আমি শুনেছি দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। খবর নিতে ফোর্স পাঠিয়েছি। এসব বিষয়ে কোনও অভিযোগ আসেনি।’

/এমএএ/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম