লটারিতে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন হবিগঞ্জের ফরিদ

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ০৪:৪৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৪:৪৮

জেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্বাচিত হলেও জেলার একটি ওয়ার্ডে ঘটেছে ব্যতিক্রমি ঘটনা। এখানে দুই সদস্য পদ প্রার্থীর ভোট সমান হওয়াতে লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হয়েছে। লটারিতে জয়ী সদস্য প্রার্থী হলেন অটোরিকশা প্রতীকের প্রার্থী ফরিদ আহমেদ। হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার দুপুরে ওই আসনে ভোট গ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হয়। গণনায় হবিগঞ্জ-১৩নং ওয়ার্ড (চুনারুঘাট) ফরিদ আহমেদ তালুকদার অটোরিকশা প্রতীকে ২৫ ভোট পান। একই আসনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মামুনুর রশীদ তালা প্রতীকে পান ২৫টি ভোট। এর ফলে বিকেল পর্যন্ত এই আসনের কোনও ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

পরে রাতে উভয় প্রার্থীর সম্মতিতে জেলা পরিষদ নির্বাচনের জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা আলম তাদের মধ্যে লটারির আয়োজন করেন। লটারিতে ফরিদ আহমেদ তালুকদার নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মামুনুর রশীদ। পরে জেলা প্রশাসক এ আসনটির ফলাফল ঘোষণা করেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম