স্কুল ভবনে জুয়ার আসর, ২৪ জনকে দণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ২১:৩১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ২২:৫৪

স্কুল ভবনে জুয়ার আসর, ২৪ জনকে দণ্ড সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্কুল ভবনে জুয়ার আসরের আয়োজনের অভিযোগ উঠেছে এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে স্কুলের ম্যানেজিং কমিটিকে এর জন্য দায়ী করেছেন। শুক্রবার উপজেলার আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে এই জুয়ার আসরের আয়োজন করা হয়। এসময় ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্কুল ভবনটিতে ভাটি এলাকার বৃহত্তম অকশন ব্রিজ খেলার আয়োজন করা হয়। এতে পুরস্কার হিসেবে ছিল মোটরসাইকেল ও ৩০টি রঙ্গিন টিভি। প্রতিযোগিতার খবর এলাকায় মাইকে ঘোষাণা দিয়ে ব্যাপকভাবে প্রচার করা হয়। পরে জুয়ার খবর পেয়ে বিভিন্ন  এলাকা থেকে টাকা নিয়ে জুয়াড়িরা আসেন খেলায় অংশ গ্রহণ করতে। পরে এলাকার সচেতন মহল পুলিশকে অবহিত করলে জামালগঞ্জ থানার এসআই ওয়াহিদের নেতৃত্বে  পুলিশ অভিযান চালায়। বেলা ১১ টায় জামালগঞ্জ থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র দেব মাত্র ৪ জন পুলিশ সদস্য নিয়ে জুয়ার আসর থেকে ২৪ জুয়াড়িকে আটক করেন। বিকেলে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জামালগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী আটককৃতদের ২৪ জনকে ভাবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

শিক্ষ প্রতিষ্ঠানে জুয়ার আসরের বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন,  ‘প্রধান শিক্ষকের বিষয়টি আমি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করব । তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভুইয়া জানান, তিনি প্রাতিষ্ঠানিক কাজে ঢাকায় অবস্থান করছেন। স্কুল ম্যানেজিং কমিটির প্রভাবশালী সাচনা বাজার ইউনিয়নের সদস্য মিজানুর রহমান ও রফিক মিয়া স্কুলে খেলার কথা বলে দুই শিক্ষকের কাছ থেকে ভবনের চাবি নিয়ে আসেন। জুয়া খেলার বিষয়টি তিনি জানেন না। পরে জানতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠানে জুয়ার আসরের বিষয়টি তার উর্ধ্বতন কমকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেননি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি মেম্বার মিজানুর রহমান জানান, তিনি অসুস্থ মাকে নিয়ে সিলেটে ছিলেন। বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। প্রধান শিক্ষকের অভিযোগটি সঠিক নয়। আমি জুয়ার আসরের সঙ্গে জড়িত নই।

স্কুল ম্যানেজিং কমিটির আরেক সদস্য রফিক মিয়া  জানান, জুয়ার আসরের বিষয়টি তিনি জানেন না। স্কুলের  হেডমাস্টার বিষয়টি ভালো করে বলতে পারবেন।  

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম