শারীরিক অসুস্থতার কারণে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার সিলেট না আসায় তার সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়নি। রবিবার দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে সময় চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। তবে ওই সময় চিকিৎসকদের পরামর্শে নিয়ে তাকে সাক্ষ্য দেওয়ার জন্য সিলেটে আসার কথা বলা হয়েছে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউন’কে জানান, খাদিজার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয় জানিয়ে সময় বাড়িয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করার জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের বিচারক তা মঞ্জুর করে আগামী ২৬ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেছেন।
এ মামলা ৩ কার্যদিবসে ৩৭ আসামির মধ্যে ৩৩ জন সাক্ষ্য নেওয়া হয়েছে। যেদিন খাদিজা সিলেট আসবে ওই দিন খাদিজা হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি বদরুলকেও আদালতে হাজির করা হবে।
/এমডিপি/








