বাহুবলে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৩:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:৩৮

১৪৪ ধারা হবিগঞ্জের বাহুবলে যুবলীগের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, বাহুবল উপজেলা নতুন আহ্বায়ক কমিটি বুধবার দুপুর ৩টায় সদরে বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে একটি সভা আহ্বান করে। সভার বিষয়টি মঙ্গলবার প্রচারণা করলে একই স্থানে যুবলীগের অপর একটি গ্রুপ সভা আহ্বান করে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষ অনড় থাকে সমাবেশ করার জন্য। অবস্থার বেগতিক দেখে উপজেলা প্রশাসন বুধবার দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাহুবল উপজেলা সদরে সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যে প্রশাসনের ১৪৪ ধারা জারি ভঙ্গ করবে পুলিশ শক্ত হাতে তাদেরকে দমন করবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে বলে জানান তিনি।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, সরকার দলের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম